শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াইলে ৩০০ বস্তা সার জব্দ করেছে থানা পুলিশ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
তাড়াইলে ৩০০ বস্তা সার জব্দ করেছে থানা পুলিশ
কিশোরগঞ্জের তাড়াইলে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি এক্সেল ভেঙ্গে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জনগণ প্রশাসনকে খবর দিলে থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এসময় চালককে পাওয়া যায় নাই।
উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, সার বোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও কৃষি  উপসহকারীগণ গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসেন।
.
তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা ওসি সাব্বির রহমান বলেন, টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে জনগণ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়। চালককে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com