বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে মরক্কো

নাইজারকে উড়িয়ে আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাবাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে নাইজারকে ৫-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে তারা।

মরক্কোর জন্য ম্যাচটি শুরু হয় চমক দিয়ে। শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় মরক্কো। প্রথমার্ধেই দুটি গোল করেন দেশটির ফুটবলার ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে একে একে স্কোরশিটে নাম তোলেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহি।

এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়া ৮ পয়েন্ট পেছনে থাকায় দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ অংশগ্রহণ। কাতার বিশ্বকাপে বেশ আলো ছড়িয়েছিল মরক্কো। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল তারা।

সেই আসরে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে নকআউট পর্বে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যায় মরক্কো। যদিও ফ্রান্সের কাছে হেরে দলটি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। নাইজারের বিপক্ষে গোল করা পাঁচজনের মধ্যে কেবল আজ্জেদিন উনাহি ২০২২ সালের বিশ্বকাপ দলে ছিলেন। এরপর থেকে দলে নতুন মুখ এনেছেন কোচ ওয়ালিদ রেগরাগুই। যাদের মধ্যে অন্যতম পিএসভি আইন্দোভেনের খেলোয়াড় ইসমায়েল সাইবারি।

একইদিনে অনুষ্ঠিত অন্যান্য বিশ্বকাপ বাছাই ম্যাচে বড় জয় পেয়েছে কয়েকটি শক্তিশালী দল। কায়রোতে মিশর ২-০ গোলে ইথিওপিয়াকে হারিয়েছে। যেখানে গোল দুটি করেছেন মোহামেদ সালাহ ও ওমর মারমুশ। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ সুদানকে ৪-১ গোলে পরাজিত করেছে। এছাড়া লেসোথোকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com