বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের ওড়িশায় মন্দিরের পাশেই প্রেমিককে গাছে বেঁধে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক এই ঘটনা গত শনিবারের (১৩ সেপ্টেম্বর)। প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ওই কলেজছাত্রী। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার ভুক্তভোগী তরুণী এবং তার প্রেমিক পুরীতে বেড়াতে গিয়ে বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। হঠাৎ, একদল স্থানীয় বখাটে ওই তরুণ-তরুণীর ভিডিও করতে শুরু করে এবং সেই ভিডিও মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে।

কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীটিকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে।

পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আরেক আসামি এখনও পলাতক আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com