বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

সমাবেশে ৪১ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
সমাবেশে ৪১ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল

সম্প্রতি তামিলনাড়ুর কারুরে এক জনসভায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ জন নিহত হওয়ার পর তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এ সিদ্ধান্ত নিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

বুধবার (১ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকে দল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিজয়ের সফর স্থগিতের ঘোষণা দিয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে আমরা প্রিয়জনদের হারিয়ে গভীর শোক ও বেদনার মধ্যে আছি। তাই আমাদের দলের নেতার আগামী দুই সপ্তাহের জনসভাগুলো সাময়িকভাবে স্থগিত করা হলো। নেতার অনুমোদনক্রমে এ ঘোষণা দেওয়া হচ্ছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।”

গত শনিবারের সমাবেশে ৫১ বছর বয়সী বিজয় প্রায় সাত ঘণ্টা দেরিতে মঞ্চে আসেন। দুপুর থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে শুরু করে। দীর্ঘ অপেক্ষায় ভিড় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, সমাবেশের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার মানুষের জায়গা, কিন্তু সেখানে হাজির হন প্রায় ৩০ হাজার মানুষ। নিরাপত্তা বিধি উপেক্ষিত হয়, পর্যাপ্ত খাবার, পানি ও জরুরি চিকিৎসা সুবিধাও ছিল না। পুলিশ জানায়, এসব কারণেই দুর্ঘটনা ঘটে। সমাবেশ চলাকালীন বহু মানুষ অজ্ঞান হলেও ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি।

ঘটনার পর বিজয় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে টিভিকে নেতারা দাবি করেছেন, “আমরা এর আগে বহু বৃহৎ সমাবেশ করেছি, কিন্তু কখনো এ ধরনের দুর্ঘটনা ঘটেনি।”

বিজয়ের সফর আপাতত স্থগিত থাকলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। দলটির আশা, এ সিদ্ধান্তের মাধ্যমে শোকাহত পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শন ও ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com