বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
গাজা যুদ্ধবিরতিতে হামাসের সাড়া, সুযোগ কাজে লাগাতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বিষয়ে হামাসের সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসানে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিচ এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস সকল পক্ষকে আহ্বান জানাচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে গাজার মর্মান্তিক সংঘাতের অবসান ঘটাতে।’

এর আগে, শুক্রবার হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক ঘোষণা দেন যে, গোষ্ঠীটি নীতিগতভাবে ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নিয়েছে। তিনি জানান, পরিকল্পনার মূল কাঠামোতে তাদের সম্মতি রয়েছে, তবে বাস্তবায়নের জন্য আরও আলোচনা প্রয়োজন।

গুতেরেস কাতার ও মিসরের মধ্যস্থতাকারী প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ‘অমূল্য সহায়তা’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব তার পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছেন—তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতি, সকল বন্দির নিঃশর্ত মুক্তি এবং অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ জানায়, এসব লক্ষ্য অর্জনের যেকোনো প্রচেষ্টায় তারা সহায়তা অব্যাহত রাখবে, যাতে গাজার মানুষের ভোগান্তি আর না বাড়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com