বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী

আফগানিস্তান জানিয়েছে, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।

কাবুল শনিবার (১১ অক্টোবর) রাতে তার ‘সামরিক লক্ষ্য’ অর্জন করেছে- পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে, যখন কেউ আমাদের (আফগানিস্তানের) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন সব বেসামরিক নাগরিক, সরকার প্রধান, উলেমা (ধর্মীয় পণ্ডিত) এবং সব ধর্মীয় নেতারা দেশের স্বার্থে লড়াই করার জন্য একত্রিত হন।

পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের কাছে ‘অন্য বিকল্প’ আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুত্তাকি।

গত শনিবার রাতভর আফগানিস্তান-সীমান্তে ব্যাপক সংঘাতের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানি সেনার ৫৮ সদস্য নিহত হয়েছে। আফগানদের ৯ জন প্রাণ হারিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com