মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু

বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যাদেরকে নিয়ে যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে একটা বৃহৎ জোটের চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। গত দুই দিন ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের দলের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা একক প্রার্থীর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের বার্তা জানিয়ে দিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই-বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই হচ্ছে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।

তিনি বলেন, যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখি সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারাদেশের তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনা জানতে পুরো দেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। আশা করি, এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা-চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যে স্বপ্ন জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, যে স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। সুতরাং তরুণ-যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা-চেতনাকে আমরা আত্মস্থ করেই সামনের দিকে এগিয়ে যাবো।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নীরবসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com