শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া আর নেই

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া আর নেই

কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ গুণী সাংবাদিক আলহাজ এম এ রশীদ ভূঁইয়া (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাব, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবসহ কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এম এ রশীদ ভূঁইয়া পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ ও শতাব্দীর কণ্ঠসহ একাধিক পত্রিকায় নিষ্ঠার সঙ্গে লেখালেখি করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার জোহর নামাজের পর আগরপাট্রা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন। আগরপাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। শিক্ষকতা জীবনে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে পাকুন্দিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com