বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

অস্ট্রেলিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন।

এএফপির প্রতিবেদন অনযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকালে ঘটা ওই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্নে বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ খুঁজে পান। পুলিশ বলেছে, তাদের জানানো হয়েছিল যে দুটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায়। এরপর একটি বিমান কাছেই ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।

দ্য ক্যানবেরা টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিক একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা দুর্ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করবেন এবং সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন।

তদন্তকারী দলটি দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি করবেন, বিমানটির ধ্বংসাবশেষ ও ক্ষতি পরীক্ষা করবেন। তারা প্রয়োজনীয় অংশগুলো সংগ্রহ করে আরও বিশদ বিশ্লেষণ করবেন। তবে অস্ট্রেলিয়ান এসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবতরণ করতে পারে। ওই বিমানের পাইলটের কোনো ক্ষতিও হয়নি।

রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে ব্যুরো এটিএসবি জানায়, সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদে অবতরণ করেছিল। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং তার পাইলট নিহত হন। বিস্তারিত খোঁজ করার জন্য দুর্ঘটনার এলাকা জনসাধারণকে এড়িয়ে যেতে অনুরোধ করেছে এটিএসবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com