বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরিতে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। এই পদ্ধতিতে সময় ও খরচ কম লাগার পাশাপাশি সুস্থ ও সবল চারা উৎপাদন নিশ্চিত হওয়ায় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, কমিউনিটি ভিত্তিক আদর্শ বীজতলা পদ্ধতিতে কোল্ড ইনজুরির ঝুঁকিও কম থাকে।

জানা যায়, ধানের চারা মূল জমিতে রোপণের আগে অল্প জায়গায় বীজ বপনের মাধ্যমে যে স্থান প্রস্তুত করা হয়, সেটিই বীজতলা। দীর্ঘদিন ধরে কৃষকরা সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি করে আসছেন। তবে ওই পদ্ধতিতে তুলনামূলক বেশি বীজ ব্যবহার হওয়ায় চারাগুলো লিকলিকে হয়ে বিভিন্ন রোগে সহজেই আক্রান্ত হয়।

বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শে উপজেলার বিভিন্ন ব্লকে আদর্শ বীজতলা স্থাপন করা হয়েছে। সরেজমিনে জগদল ব্লকের ডাহরা গ্রামে গিয়ে কৃষক মো. আরিফুল ইসলাম, মো. জলিল মিয়া, আশরাফুল, ফরিদ উদ্দিন, খোকন, পংকজ, কাঞ্চন মিয়া, চান মিয়া এবং বর্শিকুড়া গ্রামের কৃষক মো. কিরন মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়—তারা উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আদর্শ বীজতলা তৈরি করেছেন।

কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণে তারা শিখেছেন—বীজতলার চারপাশে ৬ ইঞ্চি গভীর ও ৫০ সেন্টিমিটার চওড়া নালা রাখতে হবে। বেডের প্রস্থ ১.০০–১.২৫ মিটার ও দৈর্ঘ্য ১০ মিটার করে তৈরি করতে হবে। দুই বেডের মাঝে ৩০ সেন্টিমিটার নালা রেখে প্রতি বর্গমিটার বেডে ৮০ গ্রাম বীজ বপনের পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী তারা সমবেতভাবে আদর্শ বীজতলা তৈরি করছেন।

এই পদ্ধতির সুবিধা সম্পর্কে কৃষকরা বলেন, আদর্শ বীজতলায় বীজ বপন করলে ৫০–৬০ শতাংশ পর্যন্ত বীজের অপচয় রোধ হয়। চারা হয় সতেজ ও বলবান। কম বয়সী চারা মূল জমিতে রোপণ করলে কুশি বেশি আসে এবং ফলনও বাড়ে। এছাড়া বীজতলার পরিচর্যাও তুলনামূলক সহজ।

জগদল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর বলেন, দিন দিন আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি জনপ্রিয় হয়ে উঠছে। বিভাগীয় নির্দেশনা অনুযায়ী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেই এ মৌসুমে অধিকাংশ কৃষক এই পদ্ধতি অনুসরণ করছেন। এতে চারা উৎপাদন হয় সুস্থ এবং কোল্ড ইনজুরির ঝুঁকি কম থাকে।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাসুমা আক্তার বলেন, হোসেনপুর উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে কমিউনিটি ও আদর্শ বীজতলা স্থাপন করা হয়েছে। অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। এতে প্রতি বিঘায় প্রায় সাড়ে ছয় কেজি বীজ সাশ্রয় হচ্ছে, যা সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এই পদ্ধতিতে রাতে বেডে পানি দিয়ে দিনে তা নিষ্কাশন করলে অতিরিক্ত শীতের কারণে কোল্ড ইনজুরিতে ধানের চারা নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায়। ফলে হোসেনপুর উপজেলায় আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com