রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীর মনোনয়নপত্র বাতিল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে
সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফীর মনোনয়নপত্র বাতিল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়ন বাতিল করেছে কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে যাচাই-বাছাই শেষে আবদুল্লাহ আল ক্বাফীর মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য জানিয়েছেন।

আবদুল্লাহ আল ক্বাফী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করেছিলেন।

আবদুল্লাহ আল ক্বাফী বলেন, কুমিল্লা-৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে মনোনীত প্রার্থী আমি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি। কিছুদিন পূর্বেই কংগ্রেসের মাধ্যমে আমাদের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। কিন্তু তারা সেটি আপডেট করেনি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্তমান সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের স্বাক্ষরিত ফর্মে আমাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আপডেট না করায় তারা আমাদের নতুন কমিটির তথ্য হয়তো জানেন না। যে কারণে আমার মনোনয়নপত্রে নতুন সভাপতির সাক্ষর দেখতে পেয়ে তারা সেটিকে বাতিল বলছে।

কাস্তে মার্কার এই প্রার্থী বলেন, এছাড়া আমার মনোনয়নপত্রে আর কোনো অসামঞ্জস্যতা তারা পায়নি। আমি আগামীকাল আবারও নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টি সুরাহা করার জন্য আবেদন করব। যদিও এটি তাদের ভুল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন কমিশন থেকে যার স্বাক্ষরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থিতা মনোনীত হবে উল্লেখ করা হচ্ছে- তার মনোনয়নপত্রে সেটি নেই। তাই আমরা যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করেছি। যে অসামঞ্জস্যতা পাওয়া গিয়েছে তা ঠিক করার জন্য তিনি আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com