শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: একদিনে ১৭ জন আহত

রুহুল আমিন
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
তাড়াইলে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: একদিনে ১৭ জন আহত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে একই দিনে ১৭ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারী ও বসতবাড়ির আশপাশে মানুষের ওপর আক্রমণাত্মক আচরণ শুরু করে। শিশু, নারী ও বৃদ্ধসহ মোট ১৭ জন আহত হন। একের পর এক হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। অনেকেই নিরাপত্তার জন্য ঘরে অবস্থান নেন।

আহতদের দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও রেবিস প্রতিরোধী টিকা প্রদান করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অধিকাংশই বর্তমানে আশঙ্কামুক্ত। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাত ৮টার দিকে স্থানীয়রা কুকুরটিকে আটক করে। পরে উত্তেজিত জনতার হাতে কুকুরটির মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। কার্যকর ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন। দ্রুত কুকুর নিয়ন্ত্রণ, টিকাদান এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয়রা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com