বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামের এক গোস্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে তার নিজ মাংসের দোকানে অভিযান চালিয়ে ১১৫ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়।

জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বিজয় পৌরসভার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়া পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. সৈলিম হোসাইনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে। পাকুন্দিয়া ভূমি অফিসের নাজির শাহ আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com