মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরেকটি জলযানে হামলা চালিয়েছে তারা আর তাতে তিনজন নিহত হয়েছে।

এই নিয়ে শুক্র ও শনিবার, পরপর দুই দিন ওই অঞ্চলে দুটি জাহাজে হামলা চালাল মার্কিন বাহিনী।

শনিবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জানিয়েছে, তাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে ওই জলযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের ‘মাদক পাচারের’ রুট ধরে যাচ্ছে আর এটি ‘মাদক পাচার’ কার্যক্রমে জড়িত।

পোস্টে তারা বলেছে, এই অভিযানে তিন পুরুষ মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কেউ আঘাত পায়নি।

এটি গত কয়েক মাসের মধ্যে এ ধরনের সর্বশেষ ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জলযানে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে।

এই জলযানটিও ‘মাদক পাচার’ কার্যক্রমে জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড।

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

এসব ঘোষণার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী জাহাজ ধ্বংসের সাফল্য তুলে ধরছে। প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকানদের হত্যা করা’ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com