সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জের সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি

তীব্র গরমে পুড়ছে ইউরোপ: ব্যাহত রেল চলাচল, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ইউরোপজুড়ে ধেয়ে আসা এক ভয়াবহ ও তীব্র তাপপ্রবাহের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই চরম আবহাওয়ার কারণে যুক্তরাজ্য এবং ফ্রান্সে হাজার হাজার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়ামের মতো পর্যটনকেন্দ্রগুলোর দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে এবং মহাদেশজুড়ে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে জানিয়েছেন, তীব্র গরমের কারণে দেশটির প্রায় ৬ হাজার স্কুল হয় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, না হয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে যুক্তরাজ্যের শত শত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং নেদারল্যান্ডসের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‌‘গ্রীষ্মমণ্ডলীয় সময়সূচি’, যেখানে ক্লাস ও স্কুল ছুটির সময় অনেকটাই কমিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, আমেরিকার মতো ইউরোপের স্কুলগুলোতে সাধারণত শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবস্থা থাকে না, যার ফলে এই তীব্র গরমে শিক্ষার্থীদের ক্লাসে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে।

তীব্র তাপের কারণে রেললাইনের পাত বেঁকে যাওয়াসহ রেলের অবকাঠামোগত ব্যাপক ক্ষতির আশঙ্কায় যুক্তরাজ্য, বেলজিয়াম এবং ফ্রান্সে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বুধ ও বৃহস্পতিবার অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ট্রেন ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ভয়াবহ এই গরমের প্রভাব পড়েছে প্যারিসের পর্যটনেও। বছরের এই পিক সিজনে আইফেল টাওয়ার যেখানে সাধারণত রাত পৌনে একটা পর্যন্ত খোলা থাকে, সেখানে চলমান তাপপ্রবাহের কারণে গত মঙ্গলবার এবং বুধবার বিকেল ৪টা বাজার আগেই তা বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে, বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়াম কর্তৃপক্ষও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগেই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com