মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা, সেটি একটি বেসরকারি গণমাধ্যম-সংশ্লিষ্ট সংস্থা আয়োজন করছে।

“এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যে মতামত প্রকাশ করা হতে পারে, ভারত সরকার তাতেও কোনো সমর্থন দিচ্ছে না।”

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বার্ষকীতে বুধবার দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। ওই অনুষ্ঠান ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে বলেন, “পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।”

পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

ভারতের হাই কমিশনার বিষয়টি ‘যথাযথভাবে বিবেচনা করে’ প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

শেখ হাসিনার ওই অনুষ্ঠান ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে সম্প্রতি ভারতের সংসদীয় কমিটির একটি প্রতিবেদনের বিষয় সামনে আসে। সেখানে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার স্বার্থে আওয়ামী লীগ সভাপতিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রাখার বিষয় উঠে আসার কথা বলা হয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে।

ওই প্রতিবেদন নিয়ে এক খবরে টাইমস অব ইন্ডিয়া লেখে, ভারতের ভূখণ্ড থেকে অন্য দেশকে লক্ষ্য করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না দেওয়ার কঠোর নীতিতে অবিচল থাকার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে সরকারের যে অবস্থান, তা তুলেছে ধরেছে সংসদীয় কমিটি।

“সরকার কমিটিকে জানিয়েছে যে, ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কোনো সুযোগ তারা তাকে দিচ্ছে না।”

সংসদীয় কমিটির প্রতিবেদন থেকে এমন বক্তব্য এলেও দিল্লিতে শেখ হাসিনার বক্তৃতার আয়োজক এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ওয়ায়েল আউয়াদ বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন, ওই আয়োজনের বিষয়ে ‘ভারত সরকারের কোনো আপত্তি নেই’।

বিমসটেক সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ প্রসঙ্গ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবেই ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর কথা বলেছে দিল্লি।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ারি পর তখনই একবার তাকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

আর এবার নয়াদিল্লিতে অনুষ্ঠেয় অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জয়সওয়ালের ভাষ্য।

তিনি বলেন, ব্রিকসের আউটরিচ অধিবেশনে আঞ্চলিক জোটগুলোর চেয়ারম্যানদের আমন্ত্রণ জানানোর যে প্রচলিত রেওয়াজ রয়েছে, সে অনুযায়ীই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অন্যান্য আঞ্চলিক জোটের প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছেন বিমসটেকের বর্তমান সভাপতি হিসাবে। ওই আমন্ত্রণপত্রে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করা হয়নি।

সাংবাদিকরা সোমবার এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটা কোনো আলোচনার বিষয় নয়।”

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com