শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স আরও কমেছে গ্যাস সরবরাহ, লোডশেডিং ঢাকায়ও কলকাতায় হাসপাতালের শৌচাগার থেকে নার্সের মরদেহ উদ্ধার সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, শুরুতেই আঁটসাঁট বোলিং চট্টগ্রামে ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ তাড়াইলে জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ  কটিয়াদীতে পুকুরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ, উদ্ধার করল পুলিশ

কলকাতায় হাসপাতালের শৌচাগার থেকে নার্সের মরদেহ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিবঙ্গের কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার থেকে রূপালী বর্মণ (৩০) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের একটি শৌচাগারের দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপালী বর্মণের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। তিনি স্বামী রাহুল দাসের সঙ্গে কলকাতার দমদম ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন।

উদ্ধারের সময় রূপালীর দেহের পাশে চেতনানাশক ওষুধের তিনটি খালি ভায়াল পাওয়া গেছে। তাঁর কনুইয়ের কাছে ইনজেকশন দেওয়ার চিহ্ন রয়েছে। এই মৃত্যু আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আজ বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে যান। তিনি ঘটনার রহস্য উদ্‌ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরও আলাদা তদন্ত শুরু করেছে।

কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তর থেকে তদন্তের জন্য হোমিসাইড (খুন) শাখার গোয়েন্দাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শৌচাগারের সামনের সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করছে পুলিশ।

ঘটনাটি ২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ওই ঘটনায় পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা ভারতে ব্যাপক বিক্ষোভ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com