রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু সাংবাদিকদের প্রসিকিউটর‘আমি জানতাম না, তামাদি মওকুফ চাই-শেখ হাসিনা এমন সুযোগ নিতে পারবেন না’ শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না: প্রসিকিউশন ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম ‘ধরণীর গান’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে দুই দিনের ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ উৎসব সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ যেকোনো মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা হতে পারে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

রোববার(১৬ আগস্ট)সকালে আলফা অ্যাঙ্করোজে অবস্থান করা ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে তিনি পড়ে যান বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

নিখোঁজ ৫০ বছর বয়সি ইয়াসিন জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে স্টিভিডোর প্রতিষ্ঠান।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে ভেসে যান।

তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং সমুদ্রে থাকা জনযানগুলোকে নিয়মিত বেতার বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com