বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা স্থানীয় কিশোরদের ওই গ্যাংয়ে যোগ দিতে বাধ্য করতেন এবং কেউ অস্বীকৃতি জানালে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি আরও জানান, গত ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পুনরায় গুলি ছোড়ার অভিযোগে মান্দা থানায় মামলা করা হয়।

ঘটনার পর পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, সুলতান ও পারভেজ ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং বগুড়া জেলা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ ও দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে তারা অস্ত্র থাকার তথ্য দিলে তাদের সঙ্গে নিয়ে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলে হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন ও মারামারির ঘটনায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা প্রায় আট মাস কারাগারে ছিলেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজন প্রায়ই সঙ্গে ধারালো অস্ত্র রাখতেন এবং তা ব্যবহার করে মানুষকে ভয়ভীতি ও আঘাত করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

গ্রেপ্তার সুলতান ও পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com