শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কিশোরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, কিশোরগঞ্জের সিপিসি-২-এর আভিযানিক দল।

এসআরবি-১৪ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযান:
১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি তল্লাশি করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার শিরিনা বেগম (৪২) নামে এক নারীকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে সঙ্গে থাকা লেডিস ব্যাগ তল্লাশি করে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযান:
একই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বালিখোলা ফেরিঘাট এলাকায় অভিযান চালায় এসআরবি-১৪-এর অপর একটি আভিযানিক দল। এ সময় টাঙ্গাইল জেলার জেসমনি আক্তার (৪২) নামে এক নারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে সঙ্গে থাকা ট্রাভেলিং ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পৃথক দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com