শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের চরপুমদী গ্রামে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ ভাটার কিলন বা চিমনির পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন—চরপুমদী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া এবং একই গ্রামের সফুর উদ্দিনের ছেলে গোলাপ মিয়া।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া ও হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া। তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন সজল বলেন, সকালে কয়েকজন শ্রমিক ভাটায় কাজ করতে যান। এ সময় তাঁদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হন।

এদিকে, একই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চরপুমদী গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com