রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ ও ১১ অক্টোবর হোসেনপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার বাস্তবায়নে ছিল হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

প্রশিক্ষণ কর্মশালায় মাঠপর্যায়ে পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, ফ্যামিলি কার্ডের অ্যাপ ব্যবহার, ডাটা এন্ট্রি এবং তথ্য সংগ্রহের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ ছাড়া প্রজেক্টরের মাধ্যমে অনলাইন সিস্টেমের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান, হোসেনপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, প্রশিক্ষকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও স্বচ্ছ, কার্যকর ও সহজতর করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্ভুল তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com