বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির মামলা, হয়রানির অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইলে অস্তিত্বহীন পুকুরের নাম ভাঙিয়ে মাছ চুরির অভিযোগে একটি অসহায় পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ উঠেছে একই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করে জমিটির মালিকানা দাবি করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে গিয়ে ভুক্তভোগী কৃষক আলামিন (৩৫), আবদুল মতিন (৫৫) ও আবদুল করিমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

ভুক্তভোগীদের অভিযোগ, একই গ্রামের শেখ এবি সিদ্দিক (৭২) দীর্ঘদিন ধরে তাঁদের ১১ শতাংশ জমি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছেন। ওই জমিকে পুকুর হিসেবে উল্লেখ করে তাঁদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অথচ জমিটি তাঁদের দখলে রয়েছে এবং সেখানে কোনো পুকুরের অস্তিত্ব নেই বলে দাবি করেন তাঁরা।

তাঁদের ভাষ্য, বসতবাড়ির ভিটা উঁচু করার জন্য পাশের নিজেদের জমি থেকে মাটি কেটে বাড়ির চারপাশ উঁচু করা হয়েছে। এতে জমির কিছু অংশে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় সেখানে পানি জমলেও রোদ উঠলে তা শুকিয়ে যায়। এই গর্তকে পুকুর হিসেবে উল্লেখ করে মাছ চুরি ও বিক্রির অভিযোগ আনা হয়েছে বলে দাবি তাঁদের।

ভুক্তভোগীরা আরও জানান, কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলগ্রহণকারী আদালতে তাঁদের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে সি.আর. মামলা নং-৮০৩(১)/২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে ওই পুকুরের ১ লাখ ৪৪ হাজার টাকার মাছ চুরি করে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে বলে তাঁরা জানান।

আলামিন, আবদুল মতিন ও আবদুল করিম বলেন, “আমরা কখনো মাছ চাষ করিনি। আমাদের নিজেদের কোনো পুকুরও নেই। আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। এই কয়েক শতাংশ জমিই আমাদের একমাত্র সম্বল। জমিটি দখল করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি আমাদের বাড়িছাড়া করারও পাঁয়তারা চলছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অভিযোগের বিষয়ে শেখ এবি সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, “জায়গাটির মালিক আমি। তাঁরা জোর করে জায়গাটি দখল করে রেখেছেন। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।”

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ মন্ডল বলেন, “কিছুদিন হলো আমি এই থানায় যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com