হৃদয় আজাদ, ভৈরব
নৌকার মাঝি হয়ে উন্নয়নের অংশীদার হতে কিশোরগঞ্জের ভৈরবে আবারো বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এর আগেও ভৈরবে দুই দফা বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
গতকাল রোববার রাতে শহরের চন্ডিবেড় গ্রামে শহীদ আইভি রহমান স্মৃতি পরিষদ কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রধান বাড়ির ৩৮ জন সহ খাঁ বাড়ি ও বিভিন্ন গ্রামের আরো প্রায় ২ শতাধিক বিএনপি নেতা-কর্মী উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় কিশোরগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন ফুল দিয়ে যোগদানকারী নেতা-কর্মীদের বরণ করে নেন। যোগদানকারীরা হাত তুলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে পাপনের নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন ।
যোগদান অনুষ্টানে শহীদ আইভি রহমান স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সোহরাব প্রধান এর সার্বিক পরিচালনায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
অপরদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনের সহর্ধমিনী রোকসানা হাসান প্রধান অতিথি হিসেবে একই সময়ে সোহরাপ প্রধানের বাড়িতে মহিলা সমাবেশ করেন। সমাবেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আসছে নির্বাচনে
নৌকার বিজয় নিশ্চিত করতে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসার আহবান করেন তিনি।
su kacagi bulmaTermal kameralar, sicak su borularinda meydana gelen kacaklarin tespit edilmesi icin kullanilir. Termal kamera yontemi ile sicak su borularinin yeri tespit
Su kacagini tespit etmek icin kullanilan yontemler; frekans dinleme kulakligi, pimas boru goruntuleme kamerasi, termal kameralar, nem olcme aleti, tesisat olcme