রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে কিশোরগঞ্জে চার দিন ব্যাপী অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ বিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে প্রতি বছর আমরা এ প্রদর্শনীর আয়োজন করে থাকি। আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থী ও আগত দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস জানতে পারবেন। আমরা ভবিষ্যতেও এ প্রদর্শনী অব্যাহত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের আইন অনুষদের ডীন প্রফেসর মো. রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো.আরজ আলী, ডেপুটি রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, ইংরেজী বিভাগের চেয়ারম্যন বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাাসন বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম জনি প্রমুখ।
প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আগত অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com