রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভোট নির্বিঘ্ন করতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মহড়া

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সাধারণ ভোটারগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার নিশ্চয়তায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ, বিজিবি এবং পুলিশ কর্তৃক গত বুধবার (২৬ ডিসেম্বর) সারাদিন ব্যাপী সকল উপজেলার আঞ্চলিক মহাসড়কে বিশাল মহড়া অনুষ্ঠিত হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর অধিনায়ক মেজর মোহাম্মদ রেজাউল করিম, পিএসসি এর নেতৃতে ওই মহড়ায় শতাধিক র‌্যাব সদস্য অংশ নেন।

র‌্যাব, বিজিবি এবং পুলিশের ওই মহড়াকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে। আইন-শৃংখলা বাহিনী ভোটকেন্দ্রসহ রাস্তার অলিগলিতে সক্রিয় ভূমিকা পালন করলে সাধারণ ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বলে তারা আশা করছেন।

এছাড়া র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট স্থাপন সহ আবাসিক হোটেলগুলোতে সার্বক্ষণিক নজরদারী অব্যহত রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মেজর মোহাম্মদ রেজাউল করিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com