রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে মাদকসেবনের দায়ে দুই সন্তানের জনককে ২মাসের সাজা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৬৩০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব :
কিশোরগঞ্জের ভৈরবে মাদক সেবনের অভিযোগে শংকর চন্দ্র বর্মন (৩০) নামে দুই সন্তানের জনককে দুই মাসের কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো পনের দিনের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আমলা পাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান এই রায় দেন।
দুই সন্তানের জনক সাজা প্রাপ্ত শংকর চন্দ্র বর্মন আমলাপাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে আমলা পাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র শংকর চন্দ্র বর্মনের ঘরে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শংকরকে আটক করে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের সদস্যরা। পরে তার ঘর তল্লাশি করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান, এস.আই সেন্টুর রঞ্জন নাথসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com