রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে আগুনে পুড়ে পাদুকা শ্রমিক দগ্ধ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
রবিবার বেলা সাড়ে এগারটায় ভৈরব শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় অবস্থিত সাজ্জাদ হোসেনের সাজ্জাদ ফুট ওয়্যার জুতার কারখানার শ্রমিক শাহিন দগ্ধ হয়েছে। উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের গোলাপ মিয়ার পুত্র শাহিন। ।

জানা যায়, শাহিন প্রতিদিনের মতো কারখানায় জুতায় প্যাস্টিং লাগানোর কাজ করছিল। এ-সময় পাশে থাকা সেলাই মেশিনের মটর থেকে আগুনের সূত্রপাত হলে জুতার প্যাস্টিং থেকে শাহিনের জামা কাপড়েও আগুন লেগে যায়। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা শাহিনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থায় দেখে শাহিন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করে।
এ-ঘটনায়, কারখানার আরেক শ্রমিক অষ্টগ্রামের খলিল মিয়া আহত হয়ে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম জানান, আহত শাহিন মিয়ার শরীরের ৩০ ভাগ আগুনে ঝলসে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com