রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলী উপজেলায় সাঁতার প্রশিক্ষণের সমাপনী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৪৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের নিকলী উপজেলায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ  সমাপ্তি হলো । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি নিকলী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করেন।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নিকলী উপজেলা পুকুরে এই প্রশিক্ষণে ৪০ জন সাঁতারু সুযোগ পান । এতে অংশ নিয়েছেন অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ৩২ জন বালক এবং ৮ জন বালিকা। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন আবুল হাসিম, আব্দুল জলিল এবং এনামুল হক। ১৬ অক্টোবর ২০১৮ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় ১৬ নভেম্বর ২০১৮ খ্রি.। পরে এই প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল, স্বাধন, বাবুল এবং দিপা। সারাদেশে ক্রীড়া পরিদপ্তরের সাঁতার প্রশিক্ষণ থেকে প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে প্রথম বারের মতো জাতীয় পর্যায়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখান থেকে চূড়ান্ত প্রতিভাবানদের দীর্ঘ্য মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাটিবাংলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক কারার তোফায়েল। প্রশিক্ষণের সার্বিক আয়োজনে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com