শামসুল আলম শাহীন:
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব র্অথায়নে ২০০টি কম্বল শীতবস্ত্র স্বরূপ উপহার দিয়েছেন । এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাদী হাসান দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ এঁর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ ।
এ সময় অন্যদের মধ্যে সাবেক ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী, সদর উপজেলা কমান্ডার লাক্কু নন্দীসহ সংসদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।