রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৮ বার পড়া হয়েছে

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে উদযাপন করা হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ -২০১৯। কিশোরগঞ্জে রোববার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ১৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অস্থায়ী মঞ্চে পুলিশ সেবা সপ্তাহ পালনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।

পুলিশ সুপার বলেন, ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে একযোগে পুলিশ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। সেবার জন্য মানুষকে উদ্ধুদ্ধকরণের জন্য এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।

পরে পুলিশ সুপার পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন।

বেলুন উড়িয়ে ‘পুলিশ সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করার পর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন"

  1. Benim 1 saat sonra geldi türk aktif hemde

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com