হৃদয় আজাদ:
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবাগ্রহণ করুন” এই ব্রত সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভৈরব থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকালে ভৈরব থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ-সময় সচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালিতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন ভৈরব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ধীরেন মহাপাত্র, ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান, ওসি(তদন্ত) বাহালুল খান বাহার, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমিন, সহকারি কমিশনার (ভূমি) আনিসুজ্জামান প্রমূখ পুলিশ সদস্য ।
র্যালি চলাকালে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে ড্রাইভার-হেল্পারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ও ওসি (তদন্ত) বাহালুল খান বাহার ।