রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে পুলিশ সেবা সপ্তাহ পালিত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ৭৩০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলীতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে নিকলী থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী করা হয়। সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নিকলী থানা চত্বর হতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়ার নেতৃত্বে পুলিশ -জনতার একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিকলী শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে পথ সভায় সংক্ষিপ্ত আলাচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিকলী সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ, নিকলী থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা শামছুল আলম ছিদ্দিকী। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ জনতা। ।
পরে পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যে ১২টি পুলিশি সেবাসমূহ সামনে রেখে নিকলী থানা পুলিশ সচেতনতামূলক বিভিন্ন সেবা সম্পর্কিত লিফলেট বিতরণ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com