হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দূর্ঘটনা রোধে ও উল্টো পথে যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। স্থানীয় উপজেলা মাইক্রো শ্রমিক লীগের আয়োজনে আজ মঙ্গলবার(২৯জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব মাইক্রো শ্রমিক লীগ সংগঠনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয় ।
মানববন্ধনে মাইক্রো শ্রমিক লীগ সংগঠনের সভাপতি মাহাদী হাসান সুজন ও সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড় অতিক্রম করার সময় বিভিন্ন যান-বাহনের চালকরা নিয়ম অমান্য করে উল্টো পথে বেপরোয় গাড়ী চালিয়ে গত ২/৩ মাসে ৪টি দূর্ঘটনা ঘটে। এসব দূর্ঘটনায় রাকিবসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয় আহত হয়েছে আরো অনেকে ।
উল্টো পথে গাড়ী চালকদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা ।
পরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রো স্ট্যান্ডে গিয়ে শেষ হয় ।