রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আড়াই মাস ধরে পানি নেই , দুর্ভোগে রোগীরা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৫৩৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা
বিগত আড়াই মাস ধরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহকারী পাম্প বিকল হয়ে আছে। পাম্প বিকল থাকায় ৩১ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগী ও স্বজনদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শৌচকার্যসহ নানা বিড়ম্বনায় রয়েছেন। কিন্তু পানির জন্য দুর্ভোগ লাঘবের জন্য গত ১১-১১-১৮ তারিখে নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ময়মনসিংহ বরাবর লিখিত আবেদন করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত বুধবার (৩০জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, হাসপাতালে রোগীদের ভিড়। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর ভিড় ছিল সবচেয়ে বেশি । ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৫৯ জন। স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলায় নারী ও শিশু ওয়ার্ডের শৌচাগারের সামনে কয়েকজন দাঁড়িয়ে। সেখানে উপস্থিত কয়েকজন নারী জানান, হাসপাতালে পানি নেই। বোতল দিয়ে পানি এনে শৌচকার্য করতে হচ্ছে। বরকান্দা গ্রামের মামুন ইসলাম জানান, তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে এসেছেন। কিন্তু হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। অনেক কষ্টের মধ্য দিয়ে মেয়েকে নিয়ে হাসপাতালে রয়েছেন।
গুরুই পালপাড়া গ্রামের বিনা আক্তার নামের এক নারী জানান, গতকাল মঙ্গলবার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শৌচকার্যের জন্য হাসপাতালের পাশের একটি বাড়িতে যেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছর ১১ নভেম্বর সকাল থেকে হঠাৎ বিকল হয়ে গেছে বিদ্যুৎচালিত পানি সরবরাহকারী মোটর পাম্পটি। মোটরটি দিয়ে পুরো হাসপাতাল ও হাসপাতালের অভ্যন্তরে আবাসিক কোয়ার্টারসে পানি সরবরাহ করা হতো। মোটর বিকল হয়ে যাওয়ায় হাসপাতালের রোগীসহ আবাসিক কলোনিতে থাকা ২০টি পরিবার পড়েছে বিপাকে। বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ৩১ শয্যার হাসপাতালে ৫৯ জন রোগী ভর্তি হন। তন্মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ২৩ জন, ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন ও অন্য ২৬ জন রোগী ছিলেন। এ ছাড়া জরুরি বিভাগ ও বহির্বিভাগ থেকে দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আস আদ দীন মাহমুদ বলেন, গত বছর ১১ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের পানি সরবরাহকারী মোটর পাম্প বিকল হয়ে গেলে নির্বাহী প্রকৌশল স্বাস্থ্য বিভাগ ময়মনসিংহকে লিখিতভাবে তিন বার জানানো হয়েছে। কিন্তু আড়াই মাসেও বিকল হওয়া মোটর পাম্পটি মেরামত করতে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বা ওই বিভাগের কোনো প্রতিনিধি পাঠাননি। এ অবস্থায় ভর্তিকৃত রোগিসহ চিকিৎসকরা পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com