দিলীপ কুমার সাহা :
কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক কর্মকর্তা ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। এরপরও তিনি নিজস্ব পদে বহাল আছেন। তবে অনুপস্থিতের পর থেকে তার বেতন-ভাতা বন্ধ রয়েছে।
তার স্থলে এখন পযর্ন্ত অন্য কোনো মেডিসিন চিকিৎসক কর্মকর্তা যোগ না দেওয়ায় দিনের পর দিন যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিকলী উপজেলা রোগীরা। এই চিকিৎসক কর্মকর্তা হলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কর্মকর্তা পিনাক শুভ রায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে , মেডিসিন চিকিৎসক পিনাক শুভ রায় ২০১৪ সালের ৬ মে ওই হাসপাতালে যোগদান করেন , কিন্ত কোনো ছুটির আবেদন ছাড়াই পিনাক শুভ রায় একই বছরের ২৮ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে কতৃপক্ষ সেখানে কোনো চিকিৎসক নতুন করে নিয়োগ দেয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো: শফিউর রহমান বলেন , মেডিসিন কর্মকর্ত চিকিৎসক পিনাক শুভ রায় ছুটির কোনো আবেদন না করেই গত পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ জন্য তার পদ শূন্য বলে ঘোষণা করা যাচ্ছে না। অবশ্য তিনি বেতনও পাচ্ছেননা। হাসপাতাল কতৃপক্ষ তাকে থাকে কয়েকবার মোকজ করেছেন । কিন্ত তিনি শোকজের কোনো জবাব দেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক (ইউএইচও) আস আদ দীন মাহমুদ বলেন , মেডিসিন কর্মকর্তা চিকিৎসক পিনাক শুভ রায় গত ২০১৪ সালে ২৮ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত বর্তমানে তিনি কোথায় আছেন তাও আমি জানি না। কয়েকবার শোকজ করেও কোনো জবাব না পাওয়ায় ২০১৪ সালের ৩ জুলাই একই মাসের ১৩ জুলাই জেলা উধ্বর্তন (সিভিল সার্জন) কমকর্তাকে লিখিতভাবে জানানো হয়। পরে গত ২০১৫ সালের ১ জানুয়ারি স্বাস্থ্য মহাপরিচালক ও একই বছরের ২৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রাণালয় লিখিত অভিযোগ পাওয়ার পর চিকিৎসক পিনাক শুভ রায়ের বিরুদ্ধে সরকারী কর্মচারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৯৮৫ সালের আইনের ধারায় চিকিৎসক পিনাক শুভ রায়ের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করেছে।
নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নেওয়া চিকিৎসক পিনাক শুভ রায়ের মুঠোফোন নম্বর (০১৭১০৯৫৯৮২৮) বার-বার চেষ্টা করেও কোনো সংযোগ পাওয়া যায়নি।
গত (২ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে চিকিৎসক পিনাক শুভ রায়ের দেশের বাড়ি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সাহা পাড়া গ্রামে গিয়েও থাকে বা তার পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি কারণ তার পরিবারের সবাই ঢাকায় থাকেন। তার কাকাতো (চাচাতো) ভাই প্রিয়তোষ রায় বলেন , পিনাক শুভ রায় কোথায় আছেন তা আমারা জানিনা। সে বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখে না দীর্ঘদিন ধরে। আমার মনে হয় দেশের বাহিরেও গিয়ে থাকতে পারে। তবে সঠিক করে কিছ বলতে পারবো না।