হৃদয় আজাদ(ভৈরব) :
কিশোরগঞ্জের ভৈরবে হিমু পরিবহণ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ক্যান্সার প্রতিরোধ সচেতনতায় আলোচনা সভা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভৈরব পৌর মেয়র ও এ্যাড: ফখরুল আলম আক্কাছ তার বক্তব্যে দিবসটির উদ্বোধনী ঘোষণা করে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো: আল আমিন, সচিব মো: দুলাল উদ্দিন প্রমূখ।
“আমি এবং আমিই পাড়ি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাইকেল র্যালি শুরু হয়। সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়া অর্ধশত ছেলে-মেয়ের অংশ গ্রহণে র্যালিটি উপজেলার আগানগর ইউনিয়নের শীতলপাটি ব্রীজে গিয়ে শেষ হয়। পথে পথে বিভিন্ন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে সচেনতামূলক পথসভা করেন অংশ গ্রহণকারীরা।