শামসুল আলম শাহীন :
কিশোরগঞ্জ বসতভিটায় বিদ্যুতের সট সার্কিটে আকষ্মিক আগুন লেগে ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার বেলা ১২টায় কিশোরগঞ্জ জেলার যশোদল ইউনিয়নের তারাপাশা এলাকায় এই অগ্নিকা- ঘটে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আঞ্জু মিয়ার বাড়িসহ ৪টি পরিবারের বসত-ভিটায় আকষ্মিক অগ্নিকাণ্ডে বসত-বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘরে ভিতরে আলমীরায় রক্ষিত নগদ ৩০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ, ফ্রিজ, টিভি, ফ্যান, জমির দলিল-পত্রাদি আসবাবপত্র, মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।