সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকা থেকে ১২৫ পিস ইয়াবাসহ মো. ফরহাদ উদ্দিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিনকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেট’সহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. ফরহাদ উদ্দিন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় আটক হওয়া মো. ফরহাদ উদ্দিনকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান লে. কমান্ডার, বিএন এম শোভন খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com