সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে সার বোঝাই করা ট্রাকে গাঁজা পাচারকালে র‌্যাবের হাতে ২মাদক ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪০ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে সার বোঝাই করা ট্রাকে করে গাজাঁ পাচারকালে চান মিয়া ও আসাদুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ রবিবার ভোরে ভৈরবের স্টেডিয়াম এলাকা থেকে সার বোঝাই ট্রাক থেকে ৩৮কেজি ৫শ গ্রাম গাজাঁসহ মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৬শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ঢাকা মেট্রো-ট-১৮-১৬৬১ নম্বরের মাদকবহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটককৃত চাঁন মিয়া নওগাাঁর বারাতৈল গ্রামের মৃত আমির হোসেনের পুত্র এবং ট্রাক চালক আসাদুল ইসলাম একই জেলার মুকরামপুর গ্রামের রকিব তালুকদারের পুত্র। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন যোবায়ের আজ দুপুরে র‌্যাব ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে আটককৃতদের চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তিনি আরো বলেন আটককৃত ট্রাকটিতে মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ সারকারখানা থেকে সার বোঝাই করে পথিমধ্যে হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে একটি পিকআপ ভ্যান থেকে ২ বস্তা গাঁজা লোড করে । এসব গাজাঁ ময়মনসিংহের শম্ভুগঞ্জে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে পিছু ধাওয়া করে র‌্যাব সদস্যরা। পরে আজ ভোরে ভৈরব স্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয় ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com