সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বিএডিসি’র কর্মচারী খালেক হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিএডিসি’র কর্মচারী আব্দুল খালেক সরকার হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন। রায়ে প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। আসামীরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আক্কাছ মিয়া ও তারা মিয়া। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামী এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, লতিবাবাদ গ্রামের বিএডিসির কর্মচারী আব্দুল খালেক সরকারের সাথে আসামীদের জমি নিয়ে বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে ২০১২ সনের ৩০ জুন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে আব্দুল খালেক সরকারের ছেলে আসাদুর রহমানের সাথে আক্কাছের তর্ক বিতর্ক হয়। এ সময় আসাদুর রহমানের পিতা আব্দুল খালেক সরকার ও ছোট ভাই সাইদুর রহমান রাসেল আক্কাছকে বাধা দেন। এক পর্যায়ে আক্কাছ ও তার লোকজন লাঠি, শাবল ও লোহার রড দিয়ে আব্দুল খালেক সরকারকে পিটিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঐদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের ছোট ছেলে সাইদুর রহমান রাসেল বাদী হয়ে আটজনকে আসামী করে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আদালত বাকী ছয় আসামীকে খালাস প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com