হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে বুধবার বিকেলে শিলাবৃষ্টিতে ব্যবসা প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড় আর শিলাবৃষ্টিতে অন্তত ৪০জন আহত হয়েছে। বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ভৈরবে বুধবার সাপ্তাহিক হাট-বাজারের দিন হওয়ায় ভৈরব বাজারের অস্থায়ী কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রচন্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। এসময় ভৈরব বাজার এলাকায় আহত হয় অন্তত ৩০জন।
এছাড়াও ভৈরব রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের কাঁচের জানালা ভেঙ্গে পড়ে অন্তত আরো দশজন আহত। রেলওয়ে স্টেশন এলাকার একটি খাবার হোটেলের চাল উড়ে গিয়ে আরো দুইজন আহত হয়েছেন। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিচ্ছেন।
এদিকে শহরের লক্ষীপুর এলকায় রেললাইনে গাছ পড়ে ভৈরব-ময়মনসিংহ রেলপথে একঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে রেলওয়ে কতৃর্পক্ষ গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।