সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-তে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী সূর্যসন্তান পুলিশ সদস্যদের সশ্রদ্ধ স্মরণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪৭৫ বার পড়া হয়েছে

বিপুল মেহেদী :
পুলিশ মেমোরিয়াল ডে-তে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের অকুতোভয় সূর্যসন্তানদের আত্মত্যাগ ও গৌরবময় অবদানকে সশ্রদ্ধ স্মরণ করা হয়েছে। দিবসটি কেন্দ্র করে শুক্রবার (১ মার্চ) কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক জহিরুল ইসলাম, র‌্যাবের পক্ষে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান ছাড়াও সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন ইউনিট এবং প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।।

এ উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, পিপি অ্যাডভোকেট শাহ্ আজিজুল হক, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, সাংবাদিক মোস্তফা কামাল ও আশরাফুল ইসলাম, তাড়াইল থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান, পুলিশ পরিদর্শক ফারুক আহমেদ, প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষে প্রকৌশলী তৌহিদুর রহমান ভূঞা ও সৈয়দ মহিতুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কিশোরগঞ্জ জেলার ২৬ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন করিমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com