সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে পৌনে ৫শ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে মাদক সম্রাট রুবেল আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৫৭৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব:
কিশোরগঞ্জের ভৈরবে ৪৭৫বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ রুবেল মিয়া(৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত রুবেল কমলপুর নিউটাউন এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।

আজ সোমবার বেলা সাড়ে এগারো টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউটাউন এলাকার জৈনক মোঃ রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে রুবেল কে আটক করা হয়। এসময় ঘর তল্লাশি করে ৪৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাত লক্ষাধিক টাকা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের এসব তথ্য নিশ্চিত করেন। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com