বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন সম্পাদক জিয়া বিজয়ী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে
হোসেনপুরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন সম্পাদক জিয়া বিজয়ী
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য আয়োজনে ভ্যালটের মাধ্যমে  দ্বিবার্ষিক কাউন্সিল  অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে (৫ ফেব্রুয়ারী) গোবিন্দপুর বাজার  মাঠে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করা হয়।
প্রার্থীদেরে মধ্যে হাড্ডা-হা্িড্ড লড়াইয়ে মাহবুবুর রহমান খোকন সভাপতি ৫৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দী আবদুল্লাহ আল মামুন ৫২ ভোট, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন ৫৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মানিক মিয়া ৫১ ভোট ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ৫৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
ইউনিয়নের ৯টি ওয়ার্ড হতে প্রতি ওয়ার্ড কমিটি থেকে ২১ জনকে ভোটার করে মোট ১৮৯ টি ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক সাহেদল ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, সেলিম মাহবুব সবুজ, ফরিদ উদ্দিন, এ,আই, খান শিবলু, কামরুজ্জামান খান, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, আব্দুল কুদ্দুছ, উপজেলা যুগ্ম আহবায়ক, রিপন মাস্টার, জহির মাস্টার ছাত্রদলের আহবায়ক আবু নাইম, সাবেক ছাত্রনেতা জামির হোসেন ভুইয়া খোকন। উপজেলার শাহেদল, আড়াইবাড়ীয়া, সিদলা, জিনারী এবং পুমদী ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
এ ছাড়াও হোসেনপুর পৌর বিএনপি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মৎসদল ও ওলামাদলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com