বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নিকলীতে নিজ কৃষি জমিথেকে মাটি কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
নিকলীতে নিজ কৃষি জমিথেকে মাটি কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিজ কৃষিজমির মাটি কাটার দায়ে কৃষি জমির মালিক নাজিম উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত এই দ- প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানান , উপজেলার কুর্শা-গুড়ই সড়কের পূর্ব পাশ্বের দিঘাবিল এলাকায় নিজ কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি কাটছিলেন স্থানীয় এক ব্যক্তি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে যান উপজেলা প্রশাসনের একটি দল। অভিযানে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি কৃষি জমির মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন ইট ভাটায় ও বাড়ি ভরাটের জন্য, এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com