বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদান

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (২১ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২১ মে) সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় এসব নেতাকর্মী যোগদান করেন।  

এসময় উপস্থিত ছিলেন-ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনিসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতারা।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজা বলেন, আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়। আমি আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।

যোগদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগদানকৃত নেতাদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com