বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

হোসেনপুরে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে
হোসেনপুরে কৃষকদের নিয়ে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত
কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন অর রশিদ, অতিরিক্ত উপ-পরিচালক ইমরুল কায়েস, অতিরিক্ত উপ-পরিচালক শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলাম মুর্শেদ মৃধা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াগ হোসাইন উজ্জল, পল্লী উন্নয়ন কর্মকর্তা হামিম রানা, অতিরিক্ত কৃষি অফিসার মাছুমা আক্তারসহ কৃষক মাঠ স্কুলের  কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.
অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com