বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

আচারের আম দিয়ে নওগাঁয় আম পাড়া শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
আচারের আম দিয়ে নওগাঁয় আম পাড়া শুরু
প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে আমের মৌসুম।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে বিভিন্ন উপজেলায় পরিপক্ব হওয়া স্বল্প পরিসরে গুটি জাতের এই আম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন আম চাষি ও বাগানিরা। এরপর এই আম বাজারজাতের করা হবে। নিম্নমানের এসব গুটি আম খুব একটা সুস্বাদু হয় না। ফলে আচারের কাজেই বেশি ব্যবহার হয়।
তবে সুস্বাদু ও উন্নত জাতের আমের জন্য ভোক্তাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বেঁধে দেওয়া সময় অনুযায়ী নওগাঁর সবচেয়ে বেশি উৎপাদিত ও দেশসেরা সুমিষ্ট আম্রপালি আগামী ১৮ জুন গাছ থেকে পাড়া শুরু হবে। এছাড়াও জিআই স্বীকৃতি পাওয়া নাক ফজলি ৫ জুন থেকে বাজারে আসার কথা রয়েছে।

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী, গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে থেকে পাড়া যাবে। এ ছাড়াও নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া-হাড়িভাঙা ১০ জুন, আম্রপালি ১৮ জুন, ফজলি এবং ব্যানানা ম্যাংগো ২৫ জুন থেকে আম পাড়তে পারবেন চাষিরা। সর্বশেষ ১০ জুলাই থেকে সংগ্রহ করা যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি। এরআগে নির্ধারিত সময়ের আগে কোন আম বাজারে পেলেই ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কারও বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পেকে গেলে তা স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।

সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের আম চাষি ফিরোজ হোসেন, জাফর আলীসহ বেশ কয়েকজন বলেন, জেলা প্রশাসকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গুটি আম পাড়া শুরু হয়েছে। প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই। দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজ প্রথম দিন। তাই আমের দাম ঠিকঠাক বলা যাচ্ছে না। আশা করছি, ভালো দাম পাব। কারণ এবার আম কম ধরেছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, অপরিপক্ব আম কেউ যাতে বাজারে বিক্রি করতে না পারে সেজন্য আম সংগ্রহ ও বাজারজাত করার দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী গুটি জাতের নাম নামানো শুরু হয়েছে। জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম-বাণিজ্য হতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com