শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে নিখোঁজের দুই ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে নিখোঁজের দুই ঘন্টা পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর একটি পুকুর থেকে নুসরাত (৯) নামের এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।  
.
জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে মাছ ধরতে গিয়ে পানিতে থলিয়ে যান নুসরাত।  তাৎক্ষণিক স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নুসরাতের কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫ টার দিকে শিশু নুসরাতের নিথর দেহ উদ্ধার করে।
.
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে পরবর্তী আইননুগ প্রক্রিয়া চলমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com